ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নারী মাদক ব্যবসায়ীর দেড় বছর কারাদণ্ড 

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১০ মে ২০২৩
নারী মাদক ব্যবসায়ীর দেড় বছর কারাদণ্ড 
ছবি: প্রতীকী

মাদক ব্যবসার অভিযোগে খুরশিদা ওরফে খুশি (২৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি খুরশিদা মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পোড়াডী গ্রামের জব্বার হাবিলদারের মেয়ে। 

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ৮ জুন রাতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ১নং গেইটের পশ্চিমে ময়লার ডাস্টবিনের পাশের রাস্তার উপর একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয় করছে। পরবর্তীতে উক্ত স্থানে পুলিশ পৌঁছামাত্র পালানোর চেষ্টাকালে আসামি খুরশিদা ওরফে খুশি কে আটক করা হয়।

Advertisement

এ সময় তার ডান হাতে থাকা বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পরবর্তীতে নিউ মার্কেট থানায় এসআই অসিত কুমার বিশ্বাস বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!