ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ১০ মে ২০২৩
মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জামাল উদ্দিনকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের পচা মিয়ার ছেলে ফজলুর রহমান, মনছুর আলীর ছেলে সজীব মিয়া এবং মজিবুর রহমানের ছেলে উজ্জ্বল।

লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে শিক্ষক মো. জামাল উদ্দিনের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে জামাল উদ্দিন মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার হিজলাইন এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালান সজীব মিয়া। এ সময় জামাল উদ্দিন মাটিতে পড়ে গেলে তারা কাঠ, লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ সময় ভুক্তভোগীর পকেটে থাকা নগদ টাকা নিয়ে যান সজীব। এছাড়া তারা মোটরসাইকেল ভাংচুর করা হয়। স্থানীয়রা জামাল উদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি প্লাটিনাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement

এ ঘটনায় জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!