ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭, ১২ মে ২০২৩
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ২
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার উপজেলার মহেশখালীয়াপাড়া থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার মহেশখালীয়া পাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোজাহার মিয়ার ছেলে মো. নুরুল মোস্তফা ও একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ইউনুস। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান। 

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়  র‍্যাব-১৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ নিয়ে দৌড়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তারা দীর্ঘ ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন তারা। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!