ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘মোখা’ : বাগেরহাটে প্রস্তুত কোস্টগার্ড

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ১২ মে ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’ : বাগেরহাটে প্রস্তুত কোস্টগার্ড
কোস্টগার্ডের মাইকিং। ছবি: ডেইলি বাংলাদেশ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় ‘মোখা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহের দিকে অগ্রসর হচ্ছে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে উপকূলবাসীকে রক্ষার্থে প্রস্তুত রয়েছে কোস্টগার্ড। এছাড়া কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় উপলক্ষে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়োজিত করা হয়েছে। 

উপকূলীয় অঞ্চলসমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেয়ার পাশাপাশি কোস্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ডের সকল জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রিসপন্স অ্যান্ড রেস্কিও টিম প্রস্তুত রয়েছে। 

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য এর মধ্যে কোস্টগার্ডের মেডিকেল টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক বিশেষ কন্ট্রোলরুম (০১৭৬৯৪৪৪৯৯৯) পরিচালনা করা হচ্ছে। উওর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা প্রদান করা হচ্ছে। 

Advertisement

কোস্টগার্ড পশ্চিম জোন অপারেশনাল কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ সকল জাহাজ, স্টেশন এবং আউটপোস্টসমূহ সর্বদা প্রস্তুত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!