[ দেশজুড়ে ]
চোরাই মোটরসাইকেল-হেরোইনসহ গ্রেফতার ৩
চোরাই মোটরসাইকেল-হেরোইনসহ গ্রেফতার ৩ -ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন, ঘিওর থানার সাব্বির শেখ (২১), শিবালয় থানার পলাশ খান (৩৬) ও নাহিদুজ্জামান জনি (৩৩)।
.png)
আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকেলে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে শিবালয় থানাধীন কাতরাসিন এলাকায় ভাই ভাই হোটেলের সামনে থেকে মো. সাব্বির শেখকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে ডিবি পুলিশ।
একই দিনে এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে শিবালয় থানাধীন বরংগাইল এলাকায় অভিযান চালিয়ে নাহিদুজ্জামান জনি ও পলাশ খানকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে শিবালয় থানায় আরো ২টি মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!