মানিকগঞ্জে নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মানিকগঞ্জে পৃথক অভিযানে ১০০ ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্র) আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার মো. নাহিদ আলী ও তার স্ত্রী আরিফা খাতুন, ধলসা গ্রামের মো. রাসেল, সাটুরিয়া থানার খন্নী ধানকোড়া গ্রামের মো. আরিফুল ইসলাম, সোহেল রানা ও পাইজুদ্দিন।
.png)
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, বৃহস্পতিবার রাতে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে সদর থানার জয়রা এলাকায় অভিযান চালিয়ে মো. নাহিদ আলী, আরিফা খাতুন ও মো. রাসেলকে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
অপরদিকে, এসআই মাসুদ রানা শামিমের নেতৃত্বে সাটুরিয়া থানার হরগজ বেপারীপাড়া থেকে পাইজুদ্দিনকে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই দিনে এসআই মাহফুজ রানার নেতৃত্বে একই থানায় অভিযান চালিয়ে সোহেল রানাকে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ৩টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।