ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝড়ের মধ্যে জন্ম নেয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১৪ মে ২০২৩
ঝড়ের মধ্যে জন্ম নেয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে হাসপাতালে নেয়া প্রসূতি এক মায়ের নবজাতকের নাম রাখা হয়েছে ‘মোখা’। রোববার ভোরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ নবজাতক জন্ম নেয়।

ঐ প্রসূতির নাম জয়নব বেগম (১৯)। তিনি উপজেলার রাজাখালীর বামুলাপাড়া এলাকার মোহাম্মদ আরকানের স্ত্রী।

অন্তঃসত্ত্বা ঐ গৃহবধূ ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। আশ্রয়কেন্দ্রে আসার কয়েক ঘণ্টা পর তার প্রসববেদনা শুরু হয়। পরে পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে ছেলে সন্তান জন্ম দেন।

Advertisement

ঐ গৃহবধূর স্বামী মোহাম্মদ আরকান বলেন, ঘূর্ণিঝড় মোখার নামানুসারে আমার ছেলের ডাকনাম ‘মোখা’ রাখা হয়েছে। ছেলের জন্মের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার অর্থসহায়তা দিয়েছেন। এ ছাড়া ওসি আশ্রয়কেন্দ্রে থাকা সবাইকে মিষ্টি খাইয়েছেন।

ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, শনিবার সারা দিন ও রাতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ও আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে তারা কাজ করেছেন। রাতে এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় নামের একটি আশ্রয়কেন্দ্র থেকে খবর পান, এক নারী প্রসববেদনায় কাতরাচ্ছেন। রাত দেড়টায় সেখানে গাড়ি পাওয়া যাবে না। তাই তিনি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ভোররাত সাড়ে চারটার দিকে ওই নারী সন্তান জন্ম দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!