ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে এলপিজি বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ১৫ মে ২০২৩
বেশি দামে এলপিজি বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ছয় দোকানিকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। 

রোববার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় নগরের ষোলশহর এলাকার তাহের স্টোরকে ২০ হাজার ও সোহেল স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

একই অভিযানে এনায়েত বাজার এলাকার কিচেন ট্রেডার্সকে ১০ হাজার এবং আরো তিন দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!