সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে রাণীনগর সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- একই গ্রামের ফরহাদ হোসেন (৩৫) এবং তার স্ত্রী মনি আক্তার (২৫)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঐ দম্পতি নিজ বাড়িতে মাদক কেনা-বেচা করছেন- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ফরহাদ এবং তার স্ত্রী মনিকে আটক করা হয়। একইসঙ্গে তাদের বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
.png)
ওসি আরো জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।