[ দেশজুড়ে ]
আখাউড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে সুমন ও আজমপুরের সাহাবুদ্দিনের ছেলে সিজান।
শুক্রবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ সুমন ও সিজাকে হাতেনাতে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!