[ দেশজুড়ে ]
বনকর্মী হত্যার ৩৪ বছর পর মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং বন বিভাগের পাহারাদার মিয়া জানকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এ রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত এনামুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইউনুছ, নুরু ও কামাল হোসেন। তারা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মিয়া জানকে হত্যার ৩৪ বছর পর এ রায় দেওয়া হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
.png)
জানা যায়, ১৯৮৯ সালের ১৯ জুলাই চকরিয়ার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ উদ্ধার করতে গিয়ে আসামিদের হাতে খুন হন মিয়া জান।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!