[ দেশজুড়ে ]
তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
কুমিল্লা সদর দক্ষিণে তালগাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বামিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৪০)।
স্থানীয়রা জানান, বামিশা এলাকায় আজিজ একটি তালগাছে উঠলে অসতর্কতার কারণে গাছ থেকে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনার পরপরেই এসআই শরীফ ঘটনাস্থলে তদন্ত করতে যান। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!