[ দেশজুড়ে ]
পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে সচেতনতামূলক সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
সম্প্রতি পিরোজপুরে পানিতে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তা রোধকল্পে ব্যতিক্রমী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও উপজেলা পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় উপস্থিত ছিলেন- পত্তাশি ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
এ সময় বক্তারা পানিতে ডুবে শিশুমৃত্যু সংখ্যা কমানোর লক্ষ্যে শিশুদের সাঁতার শেখানোসহ পরিবারের সদস্যদের সচেতন হওয়ার প্রতি জোর দেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!