এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিল না পরিবার। ছয় বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পাওয়া গেল নিখোঁজ নাহিদ মোল্লাকে।
রোববার রাত ৮টার দিকে নাহিদ মোল্লার বাবা কাদের মোল্লার হাতে তাকে হস্তান্তর করে পুলিশ। নিখোঁজ প্রতিবন্ধী নাহিদ মোল্লা খুলনা জেলার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মোল্লার ছেলে।
.png)
বহু বছর পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা কাদের মোল্লা বলেন, এতদিন পরে ছেলেকে খুঁজে পাবো, সেটা ভাবনার বাইরে ছিল।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, গত ১২ মে (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদ মোল্লার ছবিসহ পোস্ট দেন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের এক ব্যক্তি। সাড়া না পাওয়ায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন তিনি। পরে সেখান থেকে নাহিদ মোল্লাকে উদ্ধার করে থানা হেফাজতে রেখে পুলিশের ফেসবুক পেজ থেকে ছবিসহ পোস্ট দেওয়া হয়।
এর তিনদিন পর খুলনার রুপসা থানা পুলিশের সহায়তায় বাকপ্রতিবন্ধী নাহিদ মোল্লার সন্ধান পায় তার পরিবার। খবর পেয়ে রোববার সন্ধ্যায় নাহিদের বাবা কাদের মোল্লা বাঘা থানায় আসেন। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাত ৮টার দিকে তার বাবার কাছে নাহিদ মোল্লাকে হস্তান্তর করা হয়।