[ দেশজুড়ে ]
লালমোহনে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
ইয়াবা ও গাঁজাসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহন উপজেলায় চার কেজি গাঁজা ও ৪০০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার ডাওরী বাজার এলাকা থেকে ইয়াবাসহ মো. নকিব হোসেন রনি নামে এক যুবককে আটক করা হয়। পরে একইদিন সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ গেট এলাকা থেকে গাঁজাসহ মো. ঝন্টু, মো. রিপন এবং মো. শাকিলকে আটক করা হয়। আটককৃতরা লালমোহন পৌরসভা, বদরপুর এবং লালমোহন সদর ইউনিয়নের বাসিন্দা।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!