[ দেশজুড়ে ]
ফ্রিতে সেন্টমার্টিনে যাতায়াত
সেন্টমার্টিন-টেকনাফ নৌপথ ট্রলার ভাড়া ফ্রি
সেন্টমার্টিনে যাতায়াত করতে লাগছে না কোনো টাকা। সম্পূর্ণ বিনামূল্যে দ্বীপে যেতে পারবেন লোকজন। বিশেষ করে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছিলেন তাদের বাড়ি ফেরার জন্য ট্রলারের ভাড়া বিনামূল্যে করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি। একই সঙ্গে যারা সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্যে দ্বীপে যাবেন, তাদের কাছ থেকেও নেয়া হচ্ছে না টাকা।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ।
রশিদ আহমেদ বলেন, ‘ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান করছিলেন, তাদের দ্বীপে যেতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা হয়েছে। বিনা খরচে এসব মানুষ দ্বীপে ফিরতে পারবেন।
.png)
তিনি আরো বলেন, মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের বাসিন্দাদের যে বা যারা ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন সহায়তা করতে দ্বীপে যাবেন তাদের ভাড়াও ফ্রি করা হয়েছে। সেন্টমার্টিন যারা যাবেন কারো কাছ থেকে ভাড়া নেয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে সেন্টমার্টিন আশা-যাওয়া করা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!