মঙ্গলবার দুপুরে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘কোনো সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার সর্বোচ্চ শাস্তি হলো তিরষ্কার করা। একজন সাংবাদিক অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করতে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেকেই কাউন্সিলে অভিযোগ করতে নিরুৎসাহিত হন। ফলে তারা ম্যাজিস্ট্রেট আদালতের দারস্ত হন।’
.png)
তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলের সক্ষমতা বাড়াতে কাজ হচ্ছে। সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করার বিধানকে সামনে রেখে একটি প্রস্তাবনা সরকারের কাছে রয়েছে। আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলে তিন চার বছরে মামলা আসতো ১ থেকে ২ টা। এখন বছরে ২২ থেকে ২৩টি মামলা আসে।
সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। সেমিনারে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।