ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ১৭ মে ২০২৩
নোয়াখালীতে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত
সুধারাম থানা। ফাইল ফটো

নোয়াখালীতে ট্রাকচাপায় এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত দিনাজ সুলতানা জিতু নোয়াখালীর সদর উপজেলায় তাই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।  

বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জিতু সকালে বাসা থেকে রিকশায় করে তাই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই  ট্রাক তার রিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।  

Advertisement

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!