ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১৭ মে ২০২৩
র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার আসামি মো. সাকিলকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বরিশাল র‌্যাব ৮ সদর দফতরেরে মিডিয়া রুমে র‌্যাবের কমান্ডিং অফিসার মাহামুদুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি বলেন, মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মো. সাকিলকে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১২ বছরের কিশোরী খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুর ছেলে সাকিল তাকে অনুসরণ করে। পথিমধ্যে রাজাপুর বাইপাস মোড় থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা সাকিলকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!