সোমবার (১৫ মে) বিকেলে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে পালিয়ে যান ঐ এসএসসি পরীক্ষার্থী। তারা দুইজনেই দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। পালিয়ে যাওয়া পরীক্ষার্থী আছিয়া চরকুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরের চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা যায়, দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের আবু বক্কর মাঝির মেয়ে আছিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী বজলুর ছেলে মো. ওমরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সোমবার চরকুকরি-মুকরির নিজ বাড়ি থেকে চরমানিকা ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার উদ্দেশে রওনা হন আছিয়া। তবে মঙ্গলবারের পরীক্ষায় আর অংশগ্রহণ করেননি আছিয়া। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও ভাড়া বাসায় না ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন জানতে পারেন তার চাচাতো ভাই ওমরের সঙ্গে পালিয়ে ঢাকায় চলে গিয়েছেন আছিয়া।
.png)
এসএসসি পরীক্ষার্থী আছিয়ার পিতা মো. আবু বক্কর বলেন, তারা দুইজন বর্তমানে ঢাকায় আমার ভাইয়ের বাসায় অবস্থান করছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওমরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।