ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে জেলি পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২০ মে ২০২৩
বাগেরহাটে জেলি পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে জেলি পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ২ জনকে আটক করছে কোস্টগার্ড পশ্চিম জোন।

শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক বাইনাখালি এলাকায় অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি পুশ করার সরঞ্জামাদিসহ ২ ব্যবসায়ীকে চিংড়িতে জেলি পুশ করা অবস্থায় আটক করা হয়। আটকরা হলেন মো. শাহিন সানা ও জয় প্রকাশ। 

Advertisement

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য কয়রা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের এ ধরনের অভিযান চলমান থাকবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!