ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরি

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২০ মে ২০২৩
কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা বিষয়টি টের পান।

স্থানীয় জানান, কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় তারা প্রথমে একটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান। পরে পুরো কবরস্থান ঘুরে আরো ছয়টি কবরের মাটি সরানো দেখতে পান। কঙ্কাল চুরি করে কবরগুলো ফের সামান্য মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় কবরের ওপর দেওয়া বাঁশ বের হয়ে যায়। পরে দেখা যায় ঐ কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তৌকির হাসান রচি বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

Advertisement

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!