[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মধুমাস উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধুমাস উৎসব পালিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন এবং চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।
.png)
মধুমাস উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, কলা, তালশাঁসসহ বিভিন্ন পদের ফল ও মিষ্টি দিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের আপ্যায়ন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!