[ দেশজুড়ে ]
ভৈরবে বাসে উঠতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ফটো
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের চাপায় মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত কন্টিনেন্টাল ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার টিএ রোড এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মিজানুর রহমান।
ভৈরব টোলপ্লাজার ইনচার্জ মোছা আলী বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই মিজানুর রহমানসহ তিনজন যাত্রী ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসকে ইশারা দেয়। পরে উঠতে গেলে গাড়ির দরজা বন্ধ থাকায় তিনি ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!