রোববার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তদার রওশনের আড়তে মাছটি বিক্রি করা হয়। মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় কিনেন ৫ নম্বর ফেরিঘাটের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। এর আগে শনিবার রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেক দিন পর একটি ঢাঁই মাছ পেয়ে রওশন মোল্লার আড়তে গিয়ে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেছি।।
.png)