ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলার সময় বজ্রপাত, প্রাণ গেল ২ খেলোয়াড়ের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২১ মে ২০২৩
ফুটবল খেলার সময় বজ্রপাত, প্রাণ গেল ২ খেলোয়াড়ের
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ হরিপুর গ্রামের শফিকুলের ছেলে ও তোয়াসিন শান্তিরপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে শান্তিপুর গ্রামের সামনের মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের মধ্যকার ফুটবল খেলায় পলাশ ও তোয়াসিন দু’পক্ষের হয়ে খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!