[ দেশজুড়ে ]
বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষার্থীর
পাগলা থানা। ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আসিফ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউপির তললী কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আসিফ একই গ্রামের জহুর উদ্দিনের ছেলে। সে ঢাকা উত্তরার একটি হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি রাজু আহাম্মদ।
.png)
তিনি বলেন, বিকেলে এলাকার ছেলেরা আসিফের বাড়ির পাশের তললী কোনাপাড়া মসজিদ মাঠে ফুটবল খেলছিল। এসময় আসিফও খেলায় যোগ দেয়। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর বজ্রপাতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!