ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে স্মার্ট জেলা ভিশন বাস্তবায়নে কর্মশালা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ২২ মে ২০২৩
যশোরে স্মার্ট জেলা ভিশন বাস্তবায়নে কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট জেলা ভিশন-২০৪১ বাস্তবায়নে আইডিয়া প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে যশোর পিটিআই অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মঞ্জুরুল হক প্রমুখ।

এছাড়া কর্মশালায় যশোরের কর্মরত সরকারি প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের ৫৮জন অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আটটি গ্রুপে তাদের আইডিয়া উপস্থাপন করেন। গ্রুপগুলো হলো- স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন অ্যান্ড এডুকেশন, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সিটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট কমিউনিকেশন অ্যান্ড ইকোনোমি এবং স্মার্ট এগ্রিকালচার। আইডিয়া উপস্থাপনের পাশাপাশি বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়।

Advertisement

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ যশোর থেকে শুরু হয়েছিল। স্মার্ট বাংলাদেশের কার্যক্রমও এ অঞ্চল থেকেই শুরু করতে চাই। কর্মশালা থেকে অনেক আইডিয়া এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!