সোমবার (২০ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের করপোরেট দক্ষতার উন্নতির লক্ষ্যে যোগাযোগ, পাবলিক স্পিকিং, লিডারশীপ, আইটি সিকিউরিটি, নেতৃত্বদান, সিভি রাইটিং, শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপনাসহ করপোরেট জগতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়।
.png)
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে এমন কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। যা চাকরিজীবনে সহায়ক হবে। বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নিজেকে গঠন করে এগিয়ে যেতে হবে।
ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মস্থানের বিভিন্ন ক্ষেত্রসমূহ বিষয়ে তাদের অবগত করছে। ক্যারিয়ার গঠনমূলক বিভিন্ন ট্রেনিং আয়োজনের মাধ্যমে চাকরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির কাজে সাহায্য করছে। আমি মনে করি চবি প্রশাসনের সহযোগিতায় এটি আরো বহুদূর এগিয়ে যাবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সামগ্রিক ভূমিকা রাখবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের উপলব্ধি প্রচার করতে এবং আধুনিক বিশ্বে সফল হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করা হয়।
চবি হিস্ট্রি ক্লাবের সভাপতি জিসু মিত্রের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ খায়রুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, হিস্টি ক্লাবের এডভাইজার ড. মো. আহসানুল কবীর, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়েদ মামুন, ইভেন্ট এডিশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।