[ দেশজুড়ে ]
ছেলের হাতে মার খাওয়া সেই মা আর নেই
ছবি: সংগৃহীত
রাজশাহীতে ছেলের হাতে মার খাওয়া সেই মা মালতি মারা গেছেন। ছেলের পিটুনিতে তার বুকের হাড় ভেঙে গিয়েছিল।
সোমবার (২২ মে) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতাল আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল নুপুর।
.png)
উল্লেখ্য, গত ৯ মে ছেলের মারধরে বুকের হাড় ভেঙে যায় মালতির। এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবশেষে সোমবার রাত ২টার দিকে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!