ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ২৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার তিন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৫ মে ২০২৩
মানিকগঞ্জে ২৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার তিন
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে ২৫ লাখ ৬০ হাজার টাকার মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ইনচার্জ আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার বাদশাঘোনা গ্রামের দুলু মিয়ার ছেলে মো. মন্জুর আলম, একই জেলার টেকনাফ থানার মরিচাঘোনা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. হাসান ও নোয়াখালী জেলার রামপুর গ্রামের তোফায়েল হোসেনের ছেলে গোলাম মোস্তফা। 

Advertisement

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, বুধবার বিকেলে এসআই মাহফুজ রানার নেতৃত্বে মানিকগঞ্জে সিংগাইরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ ধল্লা ব্রিজ এলাকা থেকে মো. মন্জুর আলমকে ৩ হাজার ৫০০ ইয়াবা ও  মো. হাসানকে ৫০০ ইয়াবাসহ আটক করা হয়।  

একই দিন এসআই হাকিম মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে সিংগাইরের দক্ষিণ ধল্লা গ্রামের মেসার্স জিহাদ এন্টারপ্রাইজ নামে এক হার্ডওয়্যার দোকানের সামনে থেকে গোলাম মোস্তফাকে ১২০ গ্রাম হেরোইন ও ২০০ ইয়াবাসহ আটক করা হয়। পৃথক অভিযানে ২৫ লাখ ৬০ হাজার টাকার মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। এছাড়া আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!