[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!