শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ছয় জন নারী, ছয় জন পুরুষ এবং সাত শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃত রোহিঙ্গাদের নাম জানা যায়নি। তবে আটককৃত দালালদের নাম-পরিচয় পাওয়া গেছে।
.png)
আটককৃত দালালরা হলেন- টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের মো. সেলিমের ছেলে জাহিদ হোসেন, মো. হাসেমের ছেলে জামাল হোসেন, আমিন শরীফের স্ত্রী হাজেরা বেগম এবং টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী গ্রামের আলী জোহার ছেলে মো. ইউনুচ ও মো. শাহ’র ছেলে দ্বীন ইসলাম।
টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয় জন নারী, ছয় জন পুরুষ এবং সাত শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ মানবপাচারকারী দালালকেও আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।