ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে রোহিঙ্গার পেটে মিলল দেড় হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২৫ মে ২০২৩
টেকনাফে রোহিঙ্গার পেটে মিলল দেড় হাজার ইয়াবা
ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আবদুর রশিদ নামে এক রোহিঙ্গার পেট থেকে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কক্সবাজার শহরে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। স্কচটেপ দিয়ে মুড়িয়ে কলার ভেতর ঢুকিয়ে ইয়াবাগুলো গিলে ফেলেছিলেন ঐ রোহিঙ্গা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফের মুছনি রোহিঙ্গা আশ্রয়শিবিরের রোহিঙ্গা হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় পৌঁছলে পুলিশ অটোরিকশার যাত্রীদের তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে রোহিঙ্গা আবদুর রশিদকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ। সেখানে তিনি ছটফট শুরু করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে এক্স-রে’র মাধ্যমে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। তখন তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তার পেটে ইয়াবা রয়েছে। পরে পেট থেকে পায়ুপথের মাধ্যমে দেড় হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন, চিকিৎসকরা রোহিঙ্গা রশিদের পেটে থাকা ইয়াবার কয়েকটি পোঁটলা পায়ুপথ দিয়ে বের করেন। তার পেট থেকে ১ হাজার ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবদুর রশিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!