রোববার রাতে উখিয়ার ক্যাম্প-৯ থেকে তাকে আটক করা হয়। আটককৃত রহমত কবির ঐ ক্যাম্পের আমির মুল্লুকের ছেলে। তিনি আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অস্ত্রসহ রহমত কবির নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
.png)
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।