ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ১০ মে ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেফতার 
গ্রেফতারকৃত হাফেজ জুবায়ের

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ। এর আগে একইদিন ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক- এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফেজ জুবায়ের উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৪ এর ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরসা কমান্ডার জুবায়েরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!