[ দেশজুড়ে ]
টেকনাফে চোরাই মোবাইলসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে চোরাই মোবাইলসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রশিদের ছেলে আমান উল্লাহ এবং একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. শফি।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের শিকার ফয়সালের ব্যবহৃত মোবাইল মো. শফির কাছ থেকে জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। অপহরণের মূল উদ্দেশ্য উদঘাটনসহ জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
.png)
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেল ডেইল এলাকার সাবেক ইউপি সদস্য বাবুলের ছেলে ফয়সালকে অপহরণ করা হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার এবং টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!