ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন আইজিপি 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৩ মে ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন আইজিপি 
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় আইজিপির গাড়িবহর।

ক্যাম্প এলাকা পরিদর্শনের পর বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন আইজিপি। এরপর ৮ এপিবিএনের অধিনায়কের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ক্যাম্পে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান।

Advertisement

বৈঠকে উপস্থিত এপিবিএন-এর এক কর্মকর্তা জানান, আশ্রয়শিবিরের শান্তিশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসীদের গ্রেফতার, মাদক চোরাচালান নিয়ন্ত্রণসহ বিভিন্ন আলোচনা হয়েছে। এ সময় পুলিশ প্রধান আইনশৃঙ্খলার স্বার্থে করণীয় সব ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

পরে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন আইজিপি। দুপুর আড়াইটায় কক্সবাজার জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলার কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!