[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে শুককুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শুককুর রহমান উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এর ফয়জুল করিমের ছেলে।
শুক্রবার বিকেলে উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলি ব্লক ই/৩-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শুককুর রহমান।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!