[ দেশজুড়ে ]
নোয়াখালী থেকে রোহিঙ্গা যুবক আটক
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আব্দুল হাফেজ কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে।
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর হাতিয়ার রহমত বাজারে আসে এক রোহিঙ্গা যুবক। শুক্রবার সকালের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
.png)
তিনি আরো বলেন, ঐ যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক শুক্রবার বিকেলে পুনরায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!