মৃত নয়ন মিয়া একই গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, বিকেলে নয়ন বাড়ির পাশের ফসলি জমিতে বক শিকার করার জন্য ফাঁদ তৈরি করেছিল। এ সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।