ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে বিদেশি পিস্তলসহ ডাকাত গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ২৮ মে ২০২৩
ভৈরবে বিদেশি পিস্তলসহ ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃত জুয়েল -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বিদেশি পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাত আব্দুল্লাহ উরফে জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের গাজিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল উপজেলার গজারিয়া ইউনিয়নের চান্দেরচর গ্রামের সরাফত আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ গ্রামের গাজিরটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ এলাকার একটি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!