[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে কৃষক দল নেতা ইসতিয়াক গ্রেফতার
কৃষক দল নেতা ইসতিয়াক আহমেদ নাসি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৃষক দল নেতা ইসতিয়াক আহমেদ নাসিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হালিমপুর ইউপির বামনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসতিয়াক আহমেদ নাসি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।
বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মামলার ওয়ারেন্টভুক্ত ইসতিয়াককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!