ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে কমিটি থাকলেও কার্যক্রম নেই কৃষক দলের

লালমোহন (ভোলা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৯, ১০ অক্টোবর ২০২২
লালমোহনে কমিটি থাকলেও কার্যক্রম নেই কৃষক দলের
ভোলা জেলার মানচিত্র: ফাইল ফটো

ভোলার লালমোহনে জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি থাকলেও নেই কোনো কর্মকাণ্ড। দলটির এমন অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নেতাকর্মীরা জানান, উপজেলার কোনো ইউনিয়নেই এ অঙ্গ সংগঠনটির কার্যালয় নেই। কেবল কাগজ-কলমেই কৃষক দল। বাস্তবে কোথায়ও কোনো কার্যক্রম নেই দলটির।

জানা যায়, ২০০৮ সালের দিকে তিন বছরের জন্য লালমোহন উপজেলা কৃষক দলের ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ঐ কমিটির মেয়াদ পেরিয়ে গেলেও আর নতুন কমিটি হয়নি। এর মূল কারণ লোক খুঁজে পাচ্ছে না দলটি।

Advertisement

উপজেলা কৃষক দলের সভাপতি মো. হোসেন বলেন, পুরোনো কমিটিতেই চলছে উপজেলা কৃষক দল। কমিটি থাকলেও কোথায়ও কার্যক্রম চলছে না।

ব্যবসায়ী হয়ে কৃষক দলের সভাপতি হওয়ার ব্যাপারে এই নেতা আরো বলেন, আমি ভুসির ব্যবসা করি। এটা কৃষকদের কাজের মধ্যেই পড়ে। সে হিসেবে আমি একজন কৃষক।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!