ফেনসিডিল মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড
ফেনীতে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আলা উদ্দিন নামে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি মো. আলা উদ্দিন পলাতক ছিলেন।
.png)
দণ্ডপ্রাপ্ত আলা উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আমীর হোসেনের ছেলে।
জানা যায়, ২০১২ সালের ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে ফেনী শহরের জেলা কারাগার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ আলা উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ঐ রাতেই এ ঘটনায় ফেনী মডেল থানার এএসআই মো. আক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়। রায়ে একমাত্র আসামি মো. আলা উদ্দিনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আদালতের রাস্ট্র পক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, রায় ঘোষণার আগেই আসামি আলা উদ্দিন জামিনে গিয়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড ঘোষণা করেন।