রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার একই গ্রামের মো. স্বপন খানের ছেলে। তিনি উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
জানা যায়, রিয়াদের চাচাতো বোনকে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি বাড়িতে বিয়ে দেওয়া হয়। রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বোন জামাইয়ের ভাই রবিউলের সঙ্গে রিয়াদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করেন রবিউল। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুুলিশের অভিযান চলমান৷