সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকি সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নুরুল হক ওরফে হকি কোম্পানীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।