ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রথম স্ত্রীকে বাড়িতে আনায় বিষপানে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৯ মে ২০২৩
প্রথম স্ত্রীকে বাড়িতে আনায় বিষপানে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী
লালমোহন থানায় গৃহবধূর মরদেহ -ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে সাথি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার রাতে স্বামীর বাড়িতে বিষপান করেন সাথি। তিনি ঐ এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী।

জানা যায়, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত দুই মাস আগে গৃহবধূ সাথিকে বিয়ে করেন তার স্বামী মাইনুদ্দিন। রোববার বিকেলে ঢাকা থেকে আবারো প্রথম স্ত্রীকে বাড়িতে আনেন তিনি। সেই সংবাদ শুনে তার দ্বিতীয় স্ত্রী সাথি তার বাবার বাড়ি থেকে এসে স্বামীর বাড়িতে বিষপান করেন। এরপর স্থানীয় লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান সাথি।

Advertisement

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!