[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
ফাইল ফটো
সিরাজগঞ্জের কাজীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত।
গ্রেফতার আসামিরা হলেন জেলার কাজীপুর উপজেলার তাতুয়াহাটা গ্রামের কাইয়ুম ও চরকাদাহ গ্রামের জহুরুল ইসলাম।
সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
.png)
কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেফতারকৃতরা জেলার পারিবারিক আদালত থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তারা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!