ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মিলল কিশোরের গলাকাটা লাশ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ৩০ মে ২০২৩
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মিলল কিশোরের গলাকাটা লাশ
ছবি: সংগৃহীত

একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জয়পুরহাটের সদরের এন এ নামের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত কিশোরের নাম আব্দুর রহমান অনিক (১৫)। সে সদর উপজেলার ভাদসা দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম।

Advertisement

তিনি জানান, আব্দুর রহমান অনিককে দুই বছর আগে শহরের এন এ নামের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রাখেন তার বাবা। সে ওখানেই থাকতো। মঙ্গলবার সকালে নাস্তা নিতে চারতলা ওই কেন্দ্র থেকে জাফর নামের এক যুবক ও আব্দুর রহমান নিচে রান্না ঘরে যায়। অনেকক্ষণ দেরি হলেও তারা উপরে না উঠলে বাকিরা নিচে রান্না ঘরে এসে আব্দুর রহমানের গলাকাটা লাশ দেখতে পায়। 

ওসি আরও জানান, এ ঘটনায় ওই পুনর্বাসন কেন্দ্রের পরিচালকসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। আব্দুর রহমানের সঙ্গে রান্নাঘরে আসা জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!